ঢাকা | বঙ্গাব্দ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী লুকোনু

সেবাস্টিয়ান লুকোনু ম্যাক্রোঁর দীর্ঘদিনের আস্থাভাজন। ২০১৭ সালের নির্বাচনে তিনি ম্যাক্রোঁর প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন।
  • অনলাইন ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০২৫
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী লুকোনু সেবাস্টিয়ান লুকোনু ও ইমানুয়েল ম্যাক্রোঁ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সেবাস্টিয়ান লুকোনু। বুধবার (স্থানীয় সময়) এই ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মাত্র ৩৯ বছর বয়সী এই রাজনীতিবিদ এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।


সেবাস্টিয়ান লুকোনু ম্যাক্রোঁর দীর্ঘদিনের আস্থাভাজন। ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ম্যাক্রোঁর প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন। এলিসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, দেশের আগামী বাজেট পরিকল্পনা সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চালাবেন নতুন প্রধানমন্ত্রী।


সূত্র: এএফপি


এসজেড