ইসরায়েল সবসময় তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করে না বলে উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার ঘটনার বিরল ও ব্যতিক্রমী সমালোচনা করার পর বুধবার রাষ্ট্রদূত ড্যানন একথা বলেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একটি ইসরাইলি রেডিও স্টেশনকে বলেন, ‘আমরা সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করি না। আমরা সমন্বিত ও সুসংহত, যুক্তরাষ্ট্র আমাদের অবিশ্বাস্য সমর্থন দেয় এবং আমরা এর প্রশংসাও করি। তবে কখনও কখনও আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তা অবহিত করি। এটি কাতারের ওপর আক্রমণ না। এটি হামাসের ওপর আক্রমণ আর আক্রমণের সিদ্ধান্তটি সঠিক।’
সূত্র: এএফপি
এসজেড