কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। দোহায় ইসরায়েলের মিসাইল হামলায় উদ্ভূত পরিস্থিতিতে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা বাইরে চলাফেরা না করার আহ্বান জানানো হচ্ছে। এ বিষয়ে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকে অনুরোধ করা হলো।
এতে আরো জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত।
thebgbd.com/NA