ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৮ জন গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর, ২০২৫
আওয়ামী লীগের সাবেক এমপিসহ ৮ জন গ্রেপ্তার ফাইল ছবি

রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক এমপিসহ এর অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপিসহ এর অঙ্গসংগঠনের আরো ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।


এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তালেবুর রহমান।


thebgbd.com/NIT