রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বুধবার বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তিনি ইউক্রেনে লড়াই অব্যাহত রাখবেন। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমরা প্রস্তুত।
রুশ বাহিনী ইউক্রেনে তাদের হামলা অব্যাহত রেখেছে। পুতিন তার সেনাদের প্রশংসা করে বলেছেন, ‘সেনারা সম্মুখযুদ্ধে এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে এতোটাই কোনঠাসা করেছে, তারা আর পাল্টা আক্রমণ চালাতে পারছে না।’
বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘দেখা যাক, পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদি কোনও শান্তি চুক্তি না হয়, তাহলে আমাদের সব কাজ সামরিকভাবেই সমাপ্ত করতে হবে।’
সূত্র: এএফপি
এসজেড