ফ্রান্সের সিরামিক জাদুঘরে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে দুর্ধর্ষ চুরি হয়েছে। স্থানীয় সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, জাদুঘরটিতে চুরির ঘটনায় অন্তত ৯৫ লাখ ইউরোর মালামাল খোয়া গেছে। ফ্রান্সের লিমোজঁ শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, লিমোজঁ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আদ্রিয়েন ডুবোশঁ ন্যাশনাল মিউজিয়ামে দু’টি চীনামাটির ফুলদানি চুরি হয়েছে।
পুলিশের একটি সূত্র এএফপি’কে বলেছেন, স্থানীয় সময় রাত প্রায় সোয়া ৩টায় জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে। ফরাসি ম্যাগাজিন ‘প্যারিস ম্যাচ’ এক প্রতিবেদনে জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়।
সূত্র: এএফপি
এসজেড