ঢাকা | বঙ্গাব্দ

জিএম কাদের-শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ সেপ্টেম্বর, ২০২৫
জিএম কাদের-শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ফাইল ছবি

দুদকের আবেদনের পর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।


দুদকের আবেদনে বলা হয়েছে, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

https://thebgbd.com/BYB