ইউক্রেনের পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে রুশ বাহিনী পাঁচশ’রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে বুধবার সেখানে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
কিয়েভে এএফপি’র সাংবাদিকরা বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং রাজধানীতে রুশ ড্রোন লক্ষ্য করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখেছেন। এ হামলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে ছিলেন।
একই সময়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকের জন্য ইউক্রেনে পৌঁছান বলে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন। উত্তরাঞ্চলীয় চেরনিগিভ অঞ্চলের প্রধান ভিয়াচেস্লাভ চাউস বলেন, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলার পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
সূত্র: এএফপি
এসজেড