ঢাকা | বঙ্গাব্দ

কুড়িলের দুই দিকেই রাস্তা বন্ধ, চলাচলে যে বার্তা দিলো ট্রাফিক বিভাগ

রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
কুড়িলের দুই দিকেই রাস্তা বন্ধ, চলাচলে যে বার্তা দিলো ট্রাফিক বিভাগ ছবি : সংগৃহীত।

রাজধানীর কুড়িলে বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করেছেন। দুই পাশের সড়কই অবরোধ করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।


এমতাবস্থায় যান চলাচলে আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বার্তা দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।


এক ফেসবুক পোস্টে ট্রাফিক বিভাগ জানিয়েছে, কুড়িলে প্রায় ৫০০ কর্মীরা বেতন ভাতার দাবিতে ইনকামিং ও আউটগোয়িং এ রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থেকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না। ঘটনাস্থলে থানার অফিসার-ফোর্স নিয়োজিত রয়েছে। 


এক্ষেত্রে নিম্নোক্ত রুটে ডাইভারশন দেয়া হচ্ছে:


১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী বনানীর দিকে যাওয়া যাবে।


২. রামপুরার দিক থেকে কুড়িলের দিকের যানবাহনসমূহ বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরার দিকে যাওয়া যাবে।


অথবা, ৩. রামপুরার দিক হতে এসে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়ে উত্তরের দিকে যাওয়া যাবে। আর যারা রামপুরার দিকে যাবেন তারা উপরের ভাইস ভার্সা রুটে কুরাতলি হয়ে মহাখালী রুটে কাকলি হয়ে অথবা আমতলী হয়ে অথবা তেজগাঁও হয়ে গন্তব্যে যেতে পারবেন।


thebgbd.com/NA