ঢাকা | বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে ৭ রাজনৈতিক দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের বৈঠক চলছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে ৭ রাজনৈতিক দলের বৈঠক ছবি : সংগৃহীত।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের বৈঠক চলছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়।


বৈঠকে অংশ নেওয়া দল ও সংগঠনগুলো হলো—আমার বাংলাদেশ (এবি) পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।


এর আগে, বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে সংশ্লিষ্ট দলগুলো নিজ নিজ অবস্থান তুলে ধরে ব্রিফিং করে।


সে বৈঠকে ড. ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে, সেটা জাতির জন্য গভীর বিপজ্জনক হবে।”


thebgbd.com/NA