ঢাকা | বঙ্গাব্দ

গণতান্ত্রিক সংস্কার বিএনপির হাত ধরেই: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, সংবিধানে যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে তা বিএনপির উদ্যোগে হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
গণতান্ত্রিক সংস্কার বিএনপির হাত ধরেই: সালাহউদ্দিন আহমদ ছবি : সংগৃহীত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, সংবিধানে যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে তা বিএনপির উদ্যোগে হয়েছে। তিনি বলেন, বিএনপি দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আর কেউ গণতন্ত্রকে ব্যাহত করতে পারবে না।


সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এনসিপির একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে গেলে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিএনপি স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করবে।


এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত করবে।


thebgbd.com/NA