ঢাকা | বঙ্গাব্দ

সিরিয়ায় দুর্ঘটনায় নিহত ১২

কুর্দি নেতৃত্বাধীন বাহিনী নিয়ন্ত্রিত এলাকার শাদাদি-হাসাকেহ সড়কে একটি বাস ও একটি তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়।
  • অনলাইন ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
সিরিয়ায় দুর্ঘটনায় নিহত ১২ সিরিয়া।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আজ মঙ্গলবার একটি বাস ও একটি তেলবাহী ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, কুর্দি নেতৃত্বাধীন বাহিনী নিয়ন্ত্রিত এলাকার শাদাদি-হাসাকেহ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। কুর্দি সংবাদমাধ্যম আনহা দুর্ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছে জানিয়েছে। 


সূত্র: এএফপি


এসজেড