বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে তাদের বিচার দাবি করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
রিজভী বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সব ধরনের সহযোগিতা করেছে জাতীয় পার্টি। যারা ফ্যাসিবাদকে সহায়তা করেছে, তাদের প্রোটেকশন দেওয়ার দায়িত্ব বিএনপির নয়। জাতীয় পার্টির অবস্থান ও কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়, এটি ভারতের কোনো দল নাকি বাংলাদেশের।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি সেই দল যারা বিএনপির নেতাকর্মী, যেমন ইলিয়াস আলী, গুম ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ছিল। ফ্যাসিবাদের সঙ্গে জড়িত সবার বিচার করতে হবে।”
https://thebgbd.com/BYB