বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। বিএনপির পক্ষে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এ সময় এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং ঢাকা মহানগর উত্তর (গুলশান জোন) নেতৃবৃন্দ মাইনুল ইসলাম ও আরিফুর ইসলাম আরিফ।
thebgbd.com/NIT