নরসিংদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে চিনিশপুর থেকে র্যালিটি শুরু হয়ে কোর্ট রোডসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, জেলা বিএনপির উপদেষ্টা ফেরদৌস আহমেদ খোকন, সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, এম এ জলিল, বিজি রশিদ নওশের, হারুন অর রশিদ, এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, আকবর হোসেন ও রবিউল ইসলাম রবি।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন উপজেলা, পৌর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
thebgbd.com/NIT