ঢাকা | বঙ্গাব্দ

এসএ টি-টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি ক্রিকেটার

নিলাম সামনে রেখেই আজ খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের ১৪ ক্রিকেটার ড্রাফটে আছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
এসএ টি-টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি ক্রিকেটার ফাইল ছবি

বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজিতে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা গেলেও এসএ টি-টোয়েন্টিতে দেখা যায়নি। আগের তিন আসরে কোনো বাংলাদেশি খেলার সুযোগ পাননি।


এবার চতুর্থ আসরে পাবেন কি না, তা আগামী ৯ সেপ্টেম্বর জানা যাবে। সেদিনই যে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগটির নিলাম হবে।


সেই নিলাম সামনে রেখেই আজ খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। তাতে বাংলাদেশের ১৪ ক্রিকেটার ড্রাফটে আছেন।


সেই ক্রিকেটাররা হচ্ছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, লিটন দাস ও সাকিব আল হাসান। সব মিলিয়ে ড্রাফটে সুযোগ পেয়েছেন ৫৪১ জন ক্রিকেটার।


এর মধ্যে ২৪১ জন বিদেশি। আর বাকি ৩০ জন হচ্ছেন দেশি। সব মিলিয়ে এবারের নিলাম থেকে ৮৪ জনকে নিতে পারবে ছয় দল। তার মধ্যে বিদেশিদের জন্য বরাদ্দ মাত্র ২৫।


বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৯৭ জন আছে ইংল্যান্ডের। এই তালিকায় আছেন ৪৩ বছর বয়সী সাবেক পেসার জেমি অ্যান্ডারসন।


thebgbd.com/NIT