ঢাকা | বঙ্গাব্দ

নতুন ক্ষেপণাস্ত্র কারখানায় কিম

কেসিএনএ জানিয়েছে, এ সময় কিম ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে ‘তিনটি নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ অনুমোদন করেন।
  • অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
নতুন ক্ষেপণাস্ত্র কারখানায় কিম কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, বেইজিংয়ের বৃহৎ সামরিক কুচকাওয়াজে যোগ দিতে চীন সফরের আগে তিনি নতুন ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন। 


সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, কিম রোববার একটি অস্ত্র কারখানা ঘুরে দেখেন। সোমবার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এ সময় তিনি ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়াতে ‘তিনটি নতুন দীর্ঘমেয়াদি পরিকল্পনা’ অনুমোদন করেন।


উত্তর কোরিয়ার ঐতিহাসিকভাবে সবচেয়ে বড় কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক মিত্র চীন। চীনের মিত্র দেশটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত। কিমের এই কারখানা পরিদর্শন বেইজিং সফরের আগে হলো। এই সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিভিন্ন নেতার সঙ্গে চীনা রাজধানীর সামরিক কুচকাওয়াজে অংশ নেবেন।


কিউংনাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লিম ইউল-চুল এএফপিকে বলেন, ‘ক্ষেপণাস্ত্র উৎপাদনে অগ্রগতির ওপর জোর দিয়ে, পিয়ংইয়ং ওয়াশিংটন ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে কাজ করছে এবং ইঙ্গিত দিয়েছে, তারা তার পাঁচ বছরের ক্ষেপণাস্ত্র উৎপাদন লক্ষ্য অর্জনের পথে রয়েছে।’ 


সূত্র: এএফপি


এসজেড