ঢাকা | বঙ্গাব্দ

বিশ্ব ব্যবস্থায় ‘হুমকি’র নিন্দা

বিশ্ব নেতাদের প্রতি ‘ঠান্ডা যুদ্ধের মানসিকতা, সংঘাত ও হুমকিমূলক আচরণের বিরোধিতা করার’ আহ্বান জানিয়েছেন শি জিনপিং।
  • অনলাইন ডেস্ক | ০১ সেপ্টেম্বর, ২০২৫
বিশ্ব ব্যবস্থায় ‘হুমকি’র নিন্দা শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ সোমবার আঞ্চলিক নেতাদের একটি শীর্ষ সম্মেলনে বিশ্বব্যবস্থায় ‘হুমকিমূলক আচরণের’ সমালোচনা করেছেন। চীনের তিয়ানজিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তিনি রাশিয়ার ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতাদের প্রতি ‘সততা ও ন্যায়বিচার মেনে চলার জন্য ঠান্ডা যুদ্ধের মানসিকতা, সংঘাত ও হুমকিমূলক আচরণের বিরোধিতা করার’ আহ্বান জানিয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড