কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সম্পর্কে ক্রমশ আরও বিস্ফোরক সব তথ্য জানা যাচ্ছে। তিনি বিগত সরকারের আমলে ক্ষমতাবানদের কাছে নারী সরবরাহ করতেন। এজন্য অনেক নারীকে বিপদেও ফেলেছেন। পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান (ডিবি) হারুন-অর-রশিদের মদদে এসব হতো। হারুনকে তৌহিদ আফ্রিদি ‘চাচা’ ডাকতেন। হারুন কারও পেছনে লাগলে একটা ‘নারী কেলেংকারী’র ঘটনা সাজাতেন। সেখানেই নারী সরবরাহ করতেন আফ্রিদি। আর এসব ঘটনা হারুনের মাধ্যমে জানতেন পতিত ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি কমিশন খেয়ে চুপ থাকতেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্র মতে, কামালের যোগসাজশে তৌহিদ আফ্রিদি ও ডিবির হারুন একটি অর্থ হাতিয়ে নেওয়ার চক্র গড়ে তুলেছিলেন। তাদের টার্গেট ছিলেন শিল্পপতি বা ব্যবসায়ীরা। কোনো অপরাধ সংঘটিত করে টার্গেটকৃত শিল্পপতি বা ব্যবসায়ীদের নাম জড়িয়ে দিয়ে তা মিডিয়াতে ছড়িয়ে দিত এ চক্র। এরপর সেই ফাঁদে আটকে কোটি কোটি টাকা হাতিয়ে নিত তারা।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্যে, তৌহিদ আফ্রিদি অনেক তরুণীর সর্বনাশের কারিগর। তার বাবা টিভি চ্যানেলের দখলদার মালিক নাসির উদ্দিন সাথী। তাকে ক্ষমতার ‘পাওয়ার হাউস’ বানিয়ে আফ্রিদি সব অপকর্মের ‘ফুয়েল’ নিয়েছেন হাসিনার মন্ত্রী আনিসুল-কামালের কাছ থেকে।
গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, অসংখ্য নারী কেলেঙ্কারি পাশাপাশি তার অনেক অপরাধ প্রমাণিত। আদালতে এসব উপস্থাপনে কাগজ-কলমে নথিভুক্ত করা হচ্ছে। এজন্য কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির কাছ থেকে জব্দ করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
thebgbd.com/NA