ঢাকা | বঙ্গাব্দ

পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির পাঙ্গাস, নিলামে বিক্রি ৬৫ হাজারে

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৫ কেজি ৩শ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ৬৫ হাজার টাকায়।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ আগস্ট, ২০২৫
পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির পাঙ্গাস, নিলামে বিক্রি ৬৫ হাজারে ছবি : সংগৃহীত।

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ২৫ কেজি ৩শ গ্রাম ওজনের একটি পাঙ্গাস মাছ বিক্রি হয়েছে ৬৫ হাজার টাকায়।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে ওমর হালদারের জালে ধরা পড়ে মাছটি।

জানা যায়, মাছটি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য আড়তে বিক্রি করতে আনেন ওই জেলে। নিলামে ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৬৫ হাজার ৭০০ টাকায় মাছটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে ওই মৎস ব্যবসায়ী ঢাকায় বিক্রি করেন।

ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ২ হাজার ৬০০ টাকা কেজি দরে কিনে কেজি প্রতি ৫০ টাকা লাভে ঢাকায় এক বড় ব্যবসায়ীর কাছে ২ হাজার ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে এবং ঢাকাতে পাঠানো হয়েছে।

thebgbd.com/NA