ঢাকা | বঙ্গাব্দ

কিমের সঙ্গে এ বছরেই সাক্ষাৎ

ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এ বছরই সুবিধামতো সময়ে কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
  • অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৫
কিমের সঙ্গে এ বছরেই সাক্ষাৎ ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করতে চান। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার নতুন নেতার আলোচনা অস্বস্তিকরভাবে শেষ হয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ওভাল অফিসে একটি বৈঠকে লি ট্রাম্পের প্রশংসা করার চল্লিশ মিনিট পর, মার্কিন নেতা তার নিজের তিরস্কারকে ফিরিয়ে নিয়ে বলেন, ‘নিশ্চিত এটি একটি ভুল বোঝাবুঝি। একটি গুজব ছড়িয়ে পড়ছে।’ এর আগে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেন, দক্ষিণ কোরিয়ায় যেন শুদ্ধি অভিযান বা বিপ্লব চলছে। 


ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন যে, উত্তর কোরিয়ার ব্যাপারে তিনি লি’র মতো একই অবস্থানে আছেন। লি একজন প্রগতিশীল ব্যক্তি, যিনি  সংঘাতে জড়ানোর পরিবর্তে কূটনৈতিক সমাধানের সমর্থন করেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে তিনবার কিম জং উনের সঙ্গে দেখা করেন। 


ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের  বলেন, ‘এই বছর তার সঙ্গে দেখা করতে চাই। ভবিষ্যতে সুবিধামতো সময়ে কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ ট্রাম্প আরও বলেন, তিনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন।


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেন, তিনি ও কিম জং উন তাদের বৈঠকের সময় ‘একে অপরের প্রেমে পড়েন, যা তাদের মধ্যে উত্তেজনা কমিয়ে দেয়। কিন্তু  চুক্তি সম্পাদনে ব্যর্থ হয়। তবে ইউক্রেনের যুদ্ধের ফলে কিম আরো সাহসী হয়ে ওঠেন, হাজার হাজার উত্তর কোরিয়ার সৈন্য যুদ্ধে পাঠানোর পর রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সমর্থন পেয়েছেন।


সূত্র: এএফপি


এসজেড