ঢাকা | বঙ্গাব্দ

নিহত সাংবাদিকদের জন্য রয়টার্স, এপি’র শোক

রয়টার্স এক বিবৃতিতে বলেছে, ‘ইসরায়েলি হামলায় হুসাম আল-মাসরির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ায় গভীরভাবে মর্মাহত।’
  • অনলাইন ডেস্ক | ২৫ আগস্ট, ২০২৫
নিহত সাংবাদিকদের জন্য রয়টার্স, এপি’র শোক রয়টার্স

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, সোমবার গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় সাংবাদিকদের নিহত হওয়ার ঘটনায় তারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। 


রয়টার্সের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘আজ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় রয়টার্সের হুসাম আল-মাসরির মৃত্যু এবং আমাদের আরেক সদস্য হাতেম খালেদের আহত হওয়ার খবরে আমরা গভীরভাবে মর্মাহত।’ এদিকে পৃথক এক বিবৃতিতে এপি জানিয়েছে, ‘যুদ্ধের শুরু থেকেই সংস্থার পক্ষে ফ্রিল্যান্স হিসেবে কাজ করা ৩৩ বছর বয়সী ভিজ্যুয়াল সাংবাদিক মারিয়াম দাগ্গার মৃত্যুর খবর শুনে তারা ‘মর্মাহত এবং দুঃখিত।’


সূত্র: রয়টার্স


এসজেড