ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে কলকাতায় আটক, অতঃপর যা হলো

গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় তারা মুক্তি পান।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ আগস্ট, ২০২৫
কুমিল্লার সাবেক এমপি বাহার ও তার মেয়ে কলকাতায় আটক, অতঃপর যা হলো ফাইল ছবি


কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে আটকের একরাত পর ছেড়ে দিয়েছে ভারতের কলকাতা পুলিশ।


সূত্র জানায়, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাদের আটক করে। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় তারা মুক্তি পান।


স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষের একাংশ তাদের প্রতি ক্ষুব্ধ। এমনকি কলকাতায় তাদের ‘মব অ্যাটাক’-এর শিকার হওয়ার আশঙ্কাও ছিল।


এর আগে শনিবার পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামে এক তরুণী ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। সেখানে তিনি অভিযোগ করেন, ২০২১ সালের দুর্গাপূজায় কুমিল্লার পূজা মণ্ডপে কুরআন রেখে সহিংসতা ছড়ানোর পেছনে বাহাউদ্দিন বাহারের হাত ছিল। ওই ঘটনার পর সারা দেশে পুজোয় সহিংসতা ছড়িয়ে পড়ে।


তার অভিযোগ, বাহার ও তার মেয়ে বর্তমানে কলকাতার রাজারহাট নিউটাউনে অবস্থান করছিলেন। ওই পোস্টের পরই তাদের আটকের ঘটনা ঘটে বলে জানা গেছে।


https://thebgbd.com/BYB