ঢাকা | বঙ্গাব্দ

প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, নিহত ৪ ছবি : সংগৃহীত।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন প্রাইভেটকারে থাকা ৪ জন।


শুক্রবার (২২ আগস্ট) কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটেছে।


বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ।


thebgbd.com/NA