ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র পুনর্বিবেচনার জন্য ১২ প্রার্থীর আবেদন

ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়েন ৪৭ জন প্রার্থী।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ আগস্ট, ২০২৫
ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র পুনর্বিবেচনার জন্য ১২ প্রার্থীর আবেদন ছবি : সংগৃহীত।

ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় ডাকসু নির্বাচন থেকে ছিটকে পড়েন ৪৭ জন প্রার্থী। এর মধ্যে ১২ জন প্রার্থী তাদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টা পর্যন্ত চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর এ আবেদন করেন তারা।


আজ নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য দেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে প্রকাশিত প্রাথমিক বৈধ প্রার্থী তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত বৈধ প্রতিদ্বন্দ্বী ৪৬২ জন। 


চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, আমরা আশাবাদী বাদ পড়া ৪৭ জনও শর্ত পূরণ সাপেক্ষে ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন।




thebgbd.com/NA