ঢাকা | বঙ্গাব্দ

পাঠ্যবইয়ে আসছে বিরাট পরিবর্তন, গণহত্যাকারীর তালিকায় থাকবে শেখ হাসিনার নাম

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০২৫
পাঠ্যবইয়ে আসছে বিরাট পরিবর্তন, গণহত্যাকারীর তালিকায় থাকবে শেখ হাসিনার নাম ছবি : সংগৃহীত।

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) এ তথ্য জানান।

ওই পোস্টে লেখা হয়েছে, প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে ২০২৪ খ্রিস্টাব্দের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।


thebgbd.com/NA