রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
এদিকে তেজগাঁও থেকে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট রওনা দিয়েছে। আর ৩টি ইউনিট এরইমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
thebgbd.com/NA