ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট, ২০২৫
রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের বিকল্প নেই: মির্জা ফখরুল ফাইল ছবি

পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি। থাইল্যান্ডে ৭ দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার। ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।

thebgbd.com/NIT