ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন: উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র গ্রহণ করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ আগস্ট, ২০২৫
ডাকসু নির্বাচন: উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে তিনি তার মনোনয়নপত্র গ্রহণ করেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উমামা জানান, আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) আমাদের প্যানেল ঘোষণা করবো। একটি শিক্ষার্থীবান্ধব ডাকসু গড়ার লক্ষ্যে আমরা অংশ নিচ্ছি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উমামা ফাতেমা স্বতন্ত্র প্যানেলে ভিপি (উপ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সঙ্গে জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এবং এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) পদে থাকতে পারেন বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী।

উমামা ফাতেমা বলেন, আমরা যে প্যানেল গঠন করছি, তা দলীয় রাজনীতির বাইরে, সকল ভিন্নমতের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবে।

thebgbd.com/NA