ঢাকা | বঙ্গাব্দ

সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ আগস্ট, ২০২৫
সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এদিন সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে তার সর্বোচ্চ রিমান্ড চেয়ে আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুমাইয়া জাফরিনকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় তার কী ধরনের ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (৬ আগস্ট) সুমাইয়াকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

thebgbd.com/NA