ফিলিস্তিনের গাজায় জিম্মি থাকা এভিয়াতার ডেভিড নামের এক ইসরায়েলি ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। গতকাল শুক্রবার নতুন এই এক মিনিটের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ইসরায়েলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের ভিডিওতে দেখা গেছে, ৭ অক্টোবর, ২০২৩ সালে আটককৃত এক দাড়িওয়ালা ব্যক্তি। এএফপি এবং ইসরায়েলি সংবাদমাধ্যম তার নাম এভিয়াতার ডেভিড বলে জানিয়েছে। এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।
২৪ বছর বয়সী ডেভিডকে হামাসের হামলার সময় অপহরণ করা হয়। ফেব্রুয়ারির শেষের দিকে, হামাস একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় যে ডেভিড এবং গিলবোয়া-দালাল একটি গাড়ির ভেতরে কয়েক মিটার (গজ) দূরে একটি জিম্মি মুক্তি অনুষ্ঠান দেখছেন।
সূত্র: এএফপি
এসজেড